আমাদের গল্প
আমরা প্রতিষ্ঠান পরিচালনাকে সহজ করি
iilmaa-র যাত্রা শুরু একটাই পর্যবেক্ষণ থেকে: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির যুগেও খাতা-কলমে চলছে — কারণ বিদ্যমান সফটওয়্যারগুলো ইংরেজি, দামি, আর মাদ্রাসার বাস্তবতার সাথে মেলে না।
আমাদের লক্ষ্য
একটি প্ল্যাটফর্মে প্রতিষ্ঠান পরিচালনার সব কিছু — ভর্তি থেকে রিপোর্ট, হাজিরা থেকে হিফজ।
সম্পূর্ণ বাংলা ইন্টারফেস — যাতে নতুন শিক্ষকও এক দিনে শিখে নেন।
আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা, দেশি বাস্তবতা বোঝা টিমের সাপোর্টে।
প্রতিষ্ঠানের ডাটা প্রতিষ্ঠানেরই
আপনার ডাটা কখনো বিক্রি হয় না। যেকোনো সময় এক্সপোর্ট করে নিন।
বাংলায়, ভাবনাও বাংলায়
অনুবাদ নয় — মাদ্রাসা ও স্কুলের বাস্তব প্রয়োজন থেকেই ফিচার তৈরি হয়।
সরলতা
যে সফটওয়্যার ট্রেনিং ছাড়া চলে না, সেটি ভালো সফটওয়্যার নয়।
নির্ভরযোগ্যতা
অফলাইনে কাজ চলে, ইন্টারনেট এলে সিঙ্ক — আপনার কাজ কখনো থামে না।
আমাদের সাথে যুক্ত হোন
আজই শুরু করুন
১৪ দিন ফ্রি। ক্রেডিট কার্ড লাগবে না। ৩০ মিনিটে সেটআপ।