মূল কন্টেন্টে যান
iilmaa logoiilmaa

iilmaa সেবা ব্যবহারের শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: জানুয়ারি ২০২৬

সেবা গ্রহণের শর্ত

iilmaa ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। সেবা প্রতিষ্ঠানভিত্তিক সাবস্ক্রিপশন — গোল্ড বা ডায়মন্ড প্ল্যানে, মাসিক বা বার্ষিক বিলিংয়ে।

ফ্রি ট্রায়াল ও বিলিং

নতুন প্রতিষ্ঠান ১৪ দিনের ফ্রি ট্রায়াল পায় — ক্রেডিট কার্ড লাগে না। ট্রায়াল শেষে সাবস্ক্রিপশন চালু রাখতে চাইলে প্রকাশিত মূল্যে (বিকাশ/নগদ/ব্যাংক) পেমেন্ট করতে হয়। বার্ষিক পেমেন্টে ২ মাস ফ্রি। প্রযোজ্য কর অতিরিক্ত।

ব্যবহারের সীমা ও নিয়ম

প্রতিটি প্ল্যানে ছাত্র/স্টাফ/স্টোরেজ/SMS সীমা আছে (মূল্য পাতা দেখুন)। সেবা ব্যবহার করে অপরাধমূলক কাজ, অন্যের ডাটা অনুপ্রবেশ, বা সিস্টেমের ক্ষতি করা নিষিদ্ধ — এমন কাজে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।

ডাটা ও ধারাবাহিকতা

সাবস্ক্রিপশন বন্ধ করলে আপনার ডাটা এক্সপোর্টের সুযোগ দেওয়া হয়; এরপর রিটেনশন পলিসি অনুযায়ী মুছে যায়। ডাউনগ্রেডে ডাটা কখনো মুছে ফেলা হয় না — সীমার বাইরে নতুন এন্ট্রি বন্ধ থাকে যতক্ষণ না আবার সীমার মধ্যে আসেন।

সার্ভিস লেভেল ও সাপোর্ট

আমরা সেবার প্রাপ্যতা ও আপটাইম বজায় রাখার জন্য নিরলস কাজ করি; পরিকল্পিত মেইনটেন্যান্স আগে জানানো হয়। সাপোর্ট: ইমেইল, ফোন ও WhatsApp — কার্যদিবসে দ্রুত উত্তর।

পরিবর্তন

শর্তাবলী পরিবর্তনের খবর অ্যাপের মধ্যে ও ইমেইলে জানানো হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নে hello@iilmaa.com-এ লিখুন।

ফ্রি ট্রায়ালডেমো