সংযোগ ও সংরক্ষণে এনক্রিপশন
সব ট্রাফিক TLS/HTTPS-এ চলে। ডাটাবেসে সংরক্ষিত সংবেদনশীল তথ্য এনক্রিপ্টেড থাকে এবং নিয়মিত এনক্রিপ্টেড ব্যাকআপ নেওয়া হয়।
শিক্ষার্থীদের তথ্য আমাদের কাছে আমানত — সেই দায়িত্ব আমরা কীভাবে পালন করি।
সব ট্রাফিক TLS/HTTPS-এ চলে। ডাটাবেসে সংরক্ষিত সংবেদনশীল তথ্য এনক্রিপ্টেড থাকে এবং নিয়মিত এনক্রিপ্টেড ব্যাকআপ নেওয়া হয়।
প্রতিটি ব্যবহারকারী শুধু তার ভূমিকার অনুমতিমতো ডাটা দেখে — শিক্ষক নিজ ক্লাস, একাউন্টেন্ট ফি-র অংশ, অভিভাবক শুধু নিজ সন্তান। ডাটাবেস স্তরেই (RLS) এই নিয়ম প্রয়োগ হয়।
এক শাখার স্টাফ অন্য শাখার ডাটা দেখতে পারে না — মাল্টি-ব্রাঞ্চেও নিয়ম এক।
ফি আদায় ডাবল-এন্ট্রি লেজারে রেকর্ড হয়; পেমেন্ট গেটওয়ে (bKash/Nagad) সরাসরি গেটওয়ের সাথে যুক্ত — কার্ড/পিন তথ্য আমাদের সার্ভারে আসেই না।
যেকোনো সময় Excel/PDF আকারে ডাটা এক্সপোর্ট করতে পারেন। সেবা বন্ধ করলে ডাটা এক্সপোর্টের সুযোগ দিয়ে তবেই মুছে ফেলা হয়। আমরা কোনো ডাটা বিক্রি করি না।
নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেলে জানান: hello@iilmaa.com — দায়িত্বশীল ডিসক্লোজারে আমরা কৃতজ্ঞ।
১৪ দিন ফ্রি। ক্রেডিট কার্ড লাগবে না। ৩০ মিনিটে সেটআপ।