হিফজ ট্র্যাকিং সফটওয়্যার — সাবাক, সাবকি ও তাজবিদ স্কোরিং
জুজ ও সূরা অনুযায়ী হিফজ প্রগ্রেস, তাজবিদ স্কোরিং
যা যা পাবেন
দৈনিক সাবাক, সাবকি, মানজিল, দাউর ট্র্যাকিং। তাজবিদ স্কোরিং (১-৫), ভুল শ্রেণীবিভাগ, নাযিরা ও কায়দা প্রগ্রেস, ইজাযাহ সার্টিফিকেট, খতমে কুরআন রেকর্ড।
প্রতিদিনের সাবাক (নতুন পাঠ), সাবকি (সাম্প্রতিক পাঠ), মানজিল আর দাউর — প্রতিটি ছাত্রের জন্য জুজ ও সূরা উল্লেখ করে রেকর্ড হয়। উস্তাদ ফোনেই দিন শেষে এন্ট্রি দেন; কে কোন জুজে, কার মানজিল দুর্বল — মাস শেষে খাতা মেলানোর বদলে এক স্ক্রিনে দেখা যায়। তাজবিদ ১-৫ স্কেলে স্কোর হয়, ভুলের ধরন (উচ্চারণ/মাদ/গুন্নাহ) আলাদা করে চিহ্নিত করা যায়।
অভিভাবক অ্যাপে সন্তানের হিফজ অগ্রগতি দেখেন — কাল কোন পাঠ, সাপ্তাহিক অবস্থা কেমন। নাযিরা ও কায়দার আলাদা ট্র্যাকিং আছে ছোট বয়সের ছাত্রদের জন্য। খতমে কুরআনের রেকর্ড থেকে ইজাযাহ বা হিফজ সমাপনী সার্টিফিকেট এক ক্লিকে তৈরি — প্রতিষ্ঠানের লোগোসহ প্রিন্ট।
হাইলাইট
- জুজ ও সূরা অনুযায়ী ট্র্যাকিং
- তাজবিদ স্কোরিং (১-৫)
- সাবাক/সাবকি/মানজিল/দাউর
- নাযিরা ও কায়দা ট্র্যাকিং
- ইজাযাহ সার্টিফিকেট
আজই শুরু করুন
১৪ দিন ফ্রি। ক্রেডিট কার্ড লাগবে না। ৩০ মিনিটে সেটআপ।