পরীক্ষা তৈরি করুন

পরীক্ষার নাম, ধরন (সেমিস্টার/মাসিক/সাপ্তাহিক), তারিখ আর বিষয়ভিত্তিক পূর্ণমান দিন। গ্রেডিং স্কেল (GPA 5.0) বিল্ট-ইন — দরকার হলে কাস্টম।

বাল্ক নম্বর এন্ট্রি

শিক্ষকেরা ওয়েব বা অ্যাপে শ্রেণি অনুযায়ী এক টেবিলে সব ছাত্রের নম্বর দেন। ভুল ধরা পড়লে তাৎক্ষণিক সতর্কতা (পূর্ণমানের বাইরে ইত্যাদি)।

অটো গ্রেডিং ও ফলাফল

নম্বর শেষ হলে গ্রেড, GPA, মেরিট লিস্ট আর ট্যাবুলেশন শিট নিজে নিজে তৈরি। অনলাইন পরীক্ষায় (Diamond) MCQ অটো-গ্রেড হয়।

রিপোর্ট কার্ড

বোর্ড ফরম্যাট (SSC/HSC, আলিয়া) বেছে নিয়ে এক ক্লিকে পুরো ক্লাসের রিপোর্ট কার্ড PDF — প্রতিষ্ঠানের লোগোসহ। অভিভাবক অ্যাপেও ফল দেখতে পান।