ধাপ ১: প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলুন

app.iilmaa.com-এ গিয়ে ট্রায়াল সাইনআপ করুন। প্রতিষ্ঠানের নাম, ধরন (স্কুল/কোচিং/মাদ্রাসা), আর অ্যাডমিন অ্যাকাউন্ট দিলেই ১৪ দিনের ফ্রি ট্রায়াল চালু — কোনো কার্ড লাগে না।

ধাপ ২: শিক্ষাবর্ষ ও ক্লাস স্ট্রাকচার দিন

শিক্ষাবর্ষ, শ্রেণি, সেকশন আর বিষয় সেট করুন। মাদ্রাসা হলে হিফজ/কিতাব বিভাগ অটো চালু হয়ে যায়।

ধাপ ৩: ছাত্র ও স্টাফ যোগ করুন

Excel/CSV দিয়ে বাল্ক আপলোড করুন, অথবা একটি একটি করে এন্ট্রি দিন। অভিভাবকের ফোন নম্বর দিতে ভুলবেন না — নোটিফিকেশন ও পোর্টাল এর ওপরই চলে।

ধাপ ৪: প্রথম হাজিরা নিন

মোবাইল অ্যাপে লগইন করে যেকোনো ক্লাস বেছে নিন — এক ট্যাপে হাজিরা, অনুপস্থিত হলে অটো SMS।

সেটআপে আটকে গেলে WhatsApp-এ লিখুন — আমাদের টিম ফ্রিতে পুরো প্রক্রিয়া সহায়তা করে।