ফি স্ট্রাকচার সেট করুন
ফি টাইপ তৈরি করুন (মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি, পরিবহন)। প্রতিটি টাইপের পরিমাণ, ফ্রিকোয়েন্সি আর প্রযোজ্য ক্লাস ঠিক করুন। ছাত্র ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন রেট দেওয়া যায় (যেমন এতিম/দুঃস্থ ছাত্রের ছাড়)।
ইনভয়েস তৈরি
মাসের শুরুতে ‘বাল্ক ইনভয়েস’ চালু করলে সব ছাত্রের ফি অটো তৈরি হয়। কিস্তি ও আংশিক পেমেন্ট সাপোর্টেড।
পেমেন্ট নেওয়া
- ক্যাশ: অ্যাপে ‘পেমেন্ট গ্রহণ’ → টাকা ও মাধ্যম দিন → রশিদ PDF তৈরি।
- bKash/Nagad: অভিভাবক ইনভয়েসে দেখা লিংকে পেমেন্ট করে; গেটওয়ে কনফার্ম করলে রেকর্ড অটো এন্ট্রি হয়।
বকেয়া ও রিমাইন্ডার
বকেয়া রিপোর্ট সবসময় আপডেটেড। চালু থাকলে নির্দিষ্ট তারিখে বকেয়া অভিভাবকদের অটো রিমাইন্ডার SMS যায়।